ওয়েব ডেস্ক:
ফাগুন সন্ধ্যায় দারুণ ঝড়, এবং বৃষ্টি। আজ বিকেলের পর এমনই হবে আবহাওয়া, জানিয়ে দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। এদিন সকালে কলকাতার সর্বোচ্চ আর্দ্রতার পরিমান ছিল ৯২ শতাংশ, সর্বনিম্ন ২৮ শতাংশ। আকাশে মেঘের পরিমান ৮৭ শতাংশ। এর জেরেই ঝড় বৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়া বিজ্ঞানীরা।
অন্যদিকে এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টায় ১.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে।
জানা গিয়েছে, বৃষ্টির জন্য সর্বনিম্ন তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে। আজ সন্ধ্যার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news