Breaking News
Home / TRENDING / পয়লা বৈশাখে খান বৈশাখী ভাপা ইলিশ

পয়লা বৈশাখে খান বৈশাখী ভাপা ইলিশ

বৈশাখ এলে বাঙালির পাতে ইলিশ থাকবেই থাকবে। আর সেই ইলিশের আয়োজনে থাকবে মুখরোচক সব রেসিপির বাহার। নতুন বছরের প্রথম দিনে বিশেষ খাবারের আয়োজন নিশ্চয়ই বাড়িতে হচ্ছে? সেই আয়োজনে নতুন সংযোজন হতে পারে বৈশাখী ভাপা ইলিশ। গ্যাসে তৈরি করা সম্ভব এই খাবারটি, ঝামেলা এড়াতে চাইলে ওভেনেও হয়ে যাবে সহজে। এমনকি রাইস কুকার বা প্রেসার কুকারেও তৈরি করা যাবে সুস্বাদু বৈশাখী ভাপা ইলিশ।

উপকরণ-

ইলিশ মাছ একটি (মাছ আস্ত রেখে ছবির মতো কেটে নেওয়া অথবা ৮ টুকরা করে নেওয়া)

ফেটানো টকদই ১ কাপ

পিঁয়াজ বেরেস্তা ১/২কাপ

লবণ স্বাদ মতো

হলুদ গুঁড়ো ১ চা চামচ

সরিষা (হলুদ+ লাল) বাটা ১/২ কাপ (২টি কাঁচা মরিচ মিশিয়ে বেটে নিন)

কাঁচা লঙ্কা ৫টা

সরিষার ও সয়াবিন তেল ১/৪ কাপ + ১/৪কাপ

পোস্তদানা বাটা ১/২ টেবিল  চামচ

 

প্রণালি

-মাছ সাবধানে ধুয়ে নিন যাতে ভেঙে না যায়।

-পছন্দমতো ওভেনপ্রুফ পাত্রে তেল ব্রাশ করে মাছ বিছিয়ে দিন। আস্ত না রাখতে চাইলে পিস করেও নিতে পারেন।

-টকদই, বেরেস্তা, কাঁচা মরিচ, পোস্তদানা একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে এর সঙ্গে তেল, সরিষা বাটা ,হলুদ গুঁড়ো, লবণ ও ১ কাপ জল মিশিয়ে মাছের উপর ঢেলে দিন। রান্নার সময়ে মাছ যেহেতু উল্টানো যাবে না, তাই মাছের সমান সমান যেন গ্রেভি থাকে।

-মশলা পুরো মাছে ভালো করে মিশিয়ে নিন।

-ঢাকনা বা ফয়েল দিয়ে ঢেকে ২০ মিনিট ২০০ সেলসিয়াস তাপমাত্রায় রান্না করুন। ২০ মিনিট পর ঢাকনা খুলে আরও ২০ মিনিট রান্না করুন।

 

গ্যাসে করতে চাইলে-

-বড় হাঁড়িতে ১ ইঞ্চি উচ্চতার জল দিয়ে ফুটিয়ে নিন।

-এখন মাছের পাত্রটি ফুটন্ত জলের উপর এমনভাবে বসান যাতে জল না ঢুকতে পারে।

-হাঁড়ি ঢাকনা দিয়ে ভালোভাবে আটকে দিন। ১ ঘণ্টার মতো অল্প আঁচে রাখুন। চাইলে প্রেসার কুকার বা রাইস কুকারেও করা যাবে এটি। একই পদ্ধতি অনুসরণ করবেন।

সাদা ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন দারুন মজাদার আস্ত ভাপা ইলিশ।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *