ওয়েব ডেস্ক:
এটিএম কিংবা ব্যাঙ্ক থেকে হাতে এল দু’ হাজারি নোট। ব্যস, চিন্তায় পড়ে গেলেন! কী করে ভাঙাব, কেই-বা ভাঙিয়ে দেবে! দু’শো টাকার জিনিস কিনে দু’হাজারি নোট দিলে শুধু মারতে বাকি রাখে দোকানদার। মধ্যবিত্তের কাছে দু’হাজারি বড়ই বিড়ম্বনার। আর বিড়ম্বনায় পড়তে হবে না। এমনটাই খবর।
সূত্রের খবর, দু’হাজার টাকার নোট ছাপা বন্ধ হয়ে যাচ্ছে। সামনের মাসেই বাজারে আসছে দু’শো টাকার নতুন নোট। তখন অনেকটাই সুবিধে হবে মধ্যবিত্তের। ৫০০ আর ২০০ টাকার নোট ছাপতে বেশি আগ্রহী দেশের ট্যাঁকশালগগুলো। ইতিমধ্যেই দু’শো টাকার নোট ছাপা শুরু হয়ে গেছে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news