ওয়েব ডেস্ক:
চাঁদ নিয়ে সমস্ত ধ্যানধারণা পাল্টে দিচ্ছে এক নয়া গবেষণা রিপোর্ট। নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, চাঁদের জন্ম হয় সৌরজগৎ সৃষ্টির আনুমানিক ১৫ কোটি বছর পরে। জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই বিষয়ে জানিয়েছে, সৌরজগৎ সৃষ্টির পাঁচ কোটি বছর পরই পৃথিবীকে প্রদক্ষিণ শুরু করেছিল চাঁদ।
গবেষণায় বলা হয়েছে, ৪৫৬ কোটি বছর আগে সৌরজগত্ সৃষ্টি হওয়ার পর ঠিক ৪৫১ কোটি বছর আগে চাঁদের জন্ম হয়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো অভিযান থেকেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন তাঁরা। ১৯৬৯ সালের ২১ জুলাই প্রথমবার চাঁদের মাটিতে পা রেখে মানুষ। অ্যাপোলো ১১ মহাকাশযানে করে চন্দ্রপৃষ্ঠ থেকে নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন, মাইকেল কলিন্সরা মোট ২১ কেজি ৫৫ গ্রাম নমুনা সংগ্রহ করে এনেছিলেন বলে দাবি করে আমেরিকা। যদিও, তাঁদের এই অভিযান ঘিরে রয়েছে একাধিক বিতর্ক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news