Breaking News
Home / TRENDING / বন্দুক হয়ে গেল বাদ্যযন্ত্র, অভিনব বিশ্বশান্তির বার্তা দিলেন খন

বন্দুক হয়ে গেল বাদ্যযন্ত্র, অভিনব বিশ্বশান্তির বার্তা দিলেন খন

ওয়েব ডেস্ক:
পৃথিবীতে শান্তি ফেরাতে বন্দুককে বানিয়ে ফেললেন বাদ্যযন্ত্র। অদ্ভুত এই ঘটনা ঘটালেন ইরাকের বাসিন্দা খন। সময়টা ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে। তখন লড়াই চলছে ইরাকে। লক্ষ লক্ষ মানুষ সেখানে গৃহহীন। চারদিকে মৃত্যু, কান্না, গোলাগুলির আওয়াজ। সেই সময় পরিবারের আত্মরক্ষার্থে একটি রাইফেল কিনেছিলেন পেশায় শিক্ষক খন। তবে, অনবরত যুদ্ধ দেখতে দেখতে ও সইতে সইতে অতিষ্ট হয়ে ওঠেন তিনি। আর সেই বন্দুকই অস্বস্তিতে ফেলে তাঁকে। তখন তিনি ভাবেন এমন চলতে থাকলে অবলুপ্তি ঘটবে সভ্যতার। যুদ্ধ নয় শান্তি ফেরাতে হবে। যেমন ভাবা তেমন কাজ। রাইফেলে তার লাগিয়ে তোলেন সুর। উদ্দেশ্য, গুলির শব্দ নয়,চারদিকে ছড়িয়ে দিতে হবে শান্তির সুর।
তবে, এই সিদ্ধান্তে তাঁকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে বটে। পরে নিজের চেষ্টাতেই খন সম্পূর্ণ বাদ্যেযন্ত্র তৈরী করে ফেলেন । সেখানে তার লাগিয়ে তোলেন সুর। তারপর সেই সুর ছড়িয়ে দিতে থাকেন শান্তির বার্তা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *