Breaking News
Home / TRENDING / দীঘাতে জগন্নাথ মন্দির বানাতে চান মুখ্যমন্ত্রী

দীঘাতে জগন্নাথ মন্দির বানাতে চান মুখ্যমন্ত্রী

নীল রায়।

এবার মন্দির নির্মাণে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর মতোই দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দীঘার কনভেনশন সেন্টারের উদ্বোধনে গিয়ে এমনই ঘোষণা করলেন তিনি। শহরের আকর্ষণ বাড়াতে সাত কিমি দীর্ঘ মেরিন ব্রিজের পরিকল্পনা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সঙ্গে তিনি বলেন “পুরীর মতোই এখানেও নির্মাণ করা হবে জগন্নাথ মন্দির। সব মিলিয়ে দিঘাকে গোটা দেশ এবং আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।”

মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর থেকে প্রশ্ন উঠে গিয়েছে, ভারতবর্ষের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে কি কোনও নির্বাচিত সরকার মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত থাকতে পারে? তবে দীঘাতে মুখ্যমন্ত্রীর জগন্নাথ মন্দির স্থাপনার ইচ্ছে প্রকাশ নিয়ে রাজনৈতিক মহলের ব্যাখ্যা সম্পূর্ণ ভিন্ন। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বিজেপি যে ৪০ শতাংশ ভোট পেয়েছে, তার পুরোটাই হিন্দু সম্প্রদায়ের। তাই আগামী দু’বছরের মধ্যে রাজ্যের হিন্দু ধর্মাবলম্বী মানুষ জনেদের ভোট তৃণমূলের বাক্স ফেরাতে এদিন দীঘায় মন্দির তৈরির কথা বলেছেন তৃণমূল নেত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *