Breaking News
Home / TRENDING / বাজারে ভিড় কমাতে অভিনব উদ্যোগ নিউ আলিপুর থানার

বাজারে ভিড় কমাতে অভিনব উদ্যোগ নিউ আলিপুর থানার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউন চলাকালীন শহরের বাজারগুলির জমায়েত চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। সোস্যাল ডিসট্যান্সিং শিকেয় তুলে লোকজন ভিড় করছেন বাজারে। নিউ আলিপুর থানার পুলিশ (Alipore Police Station) বাজারে ভিড় কমাতে এবার অভিনব এক উদ্যোগ নিল। চাল, আলু তরকারি মাছ মাংস সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য নির্দিষ্ট কিছু ভেন্ডার তাঁরা ঠিক করে দিলেন বাড়ি বাড়ি খাবার সরবরাহ করার জন্য। এই ভেন্ডাররা নিউ আলিপুর থানার অন্তর্গত জায়গাগুলিতেই শুধুমাত্র খাদ্য সরবরাহ করবে।

অন্তত ১০০০ টাকার অর্ডার দিতে হবে। দু থেকে তিন দিনের খাবার একসঙ্গে নিয়ে নেওয়া যাবে। অগ্রিম অর্ডার দেওয়া বাঞ্ছনীয়। চারটি ফোন নম্বর দেওয়া আছে যেখানে হোয়াটসঅ্যাপ করে অর্ডার দেওয়া যাবে যাবে। এই নম্বরগুলি যথাক্রমে ৯৮৩০৭৫২৩৫২, ৯৮৩৬৫৭৫৯৬৬, ৯৮৩০২৩৩৯৯৮, ৮৭৭৭২৪৯৯৮৭।আলিপুর থানা এর সঙ্গে সঙ্গে ভেন্ডারদের নম্বরও দিয়ে দিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *