Breaking News
Home / TRENDING / করোনা আবহে ভাইফোঁটায় এলো নতুন মিষ্টি

করোনা আবহে ভাইফোঁটায় এলো নতুন মিষ্টি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা আবহেও ভাইফোঁটায় (Bhaifota) নতুন মিষ্টি নিয়ে এলো বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক মিষ্টান্ন ভান্ডার। এবছর একেবারে নতুন মিষ্টি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে দোকানের কর্ণধার সুদীপ মল্লিক। তিনি জানিয়েছেন, এ বছর যে সমস্ত মিষ্টি তৈরি করা হয়েছে নতুন ভাবে তা হল পাকলাবা, স্কটিনি, হোয়াইট চকলেট, অমৃতি এবং এই মিষ্টিগুলো পুরোপুরিভাবে প্যাকেট করা থাকছে। যাতে সাধারণ মানুষের সংস্পর্শ না হয় এবং এই বছর তৈরি করা হয়েছে প্লাটার বা পাপড়ির কুড়ি। যেখানে পাঁচ থেকে সাত রকমের মিষ্টি রাখা হচ্ছে। যেমন চিত্রকূট, পদ্ম নিমকি এবং ভাইফোঁটা লেখা সন্দেশ। একেবারে নতুন আঙিনায় তুলে ধরা হয়েছে এই মিষ্টিগুলো। তবে মিষ্টির পাশাপাশি করোনার বিধি-নিষেধ সবাইকে মানতে হচ্ছে বলে জানিয়েছেন সুদীপ।

তিনি জানিয়েছেন, এ বছর সিকিউরিটি অতিরিক্ত মাত্রায় দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট পরিমাণে ক্রেতারা প্রথমে দোকানে প্রবেশ করবে । নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। প্রথম পর্যায়ে ক্রেতারা বেরিয়ে গেলে তারপরেই পরবর্তী লাইনে থাকা ক্রেতারা দোকানে প্রবেশ করতে পারবে। দোকানের মধ্যে যেন কোন রকম ভিড় না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার্থে একেবারে নতুন এবং প্যাকেটজাত মিষ্টি তৈরি করেছে এই মিষ্টান্ন ভান্ডার। মানুষের হাতে সময় কম এবং এবছর করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের আবহে অনেকেরই আর্থিক অবস্থার কিছুটা হলেও শোচনীয়। তাই সব দিক খেয়াল করে মিষ্টি তৈরি করেছে বলরাম মল্লিক রাধারমণ মল্লিক মিষ্টান্ন ভান্ডার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *