Breaking News
Home / TRENDING / ভ্রাতৃদ্বিতীয়ায় মমতার কালীঘাট দাপালেন ভারতী

ভ্রাতৃদ্বিতীয়ায় মমতার কালীঘাট দাপালেন ভারতী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভাইফোঁটার দিনে দিদির চৌখাট দাপিয়ে এলেন বিজেপি (BJP) নেত্রী ভারতী ঘোষ। সোমবার সকালে কালীঘাট মন্দির চত্বরে দেখা যায় রাজ্য বিজেপির সহ-সভানেত্রীকে। উপস্থিত বিজেপি নেতা কর্মীদের নিয়ে এক ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দেন তিনি। রাজ্য রাজনীতিতে কালীঘাটকে তৃণমূলের একচ্ছত্র গড় হিসেবে জেনে এসেছে তামাম জনতা। এদিন সেই গড়েই হানা দিলেন এই প্রাক্তন আইপিএস। এদিন তিনি যেমন বিজেপি নেতা কর্মীদের ভাইফোঁটা দিলেন, তেমনি এলাকার দুস্থ গরিব মানুষকেও ভাতৃদ্বিতীয়ার তিলক লাগিয়ে উৎসবে সামিল হলেন। শুনলেন তাঁদের সুখ দুঃখের কথা। এমন অরাজনৈতিক কর্মসূচিতে এলেও, সংবাদমাধ্যমের রাজনৈতিক প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। সাবলীল ভাবে সমস্ত প্রশ্নের স্পষ্ট উত্তর দিলেন এই বিজেপি নেত্রী।

কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এলাকা কালীঘাটে এসে ভাইফোঁটার কর্মসূচি নিয়েছেন ভারতী ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ কোনও বার্তা দিতেই কী এমন কৌশলী ভাইফোঁটার উদযাপন? এমন প্রশ্নের উত্তরে রাজ্য বিজেপির সহ-সভানেত্রী বলেন, “কালীঘাটে মা থাকেন। আর যেখানে মা থাকেন সেখানে অন্য কারোর রাজত্ব চলতে পারে না। তাই এখানে কেবল মায়ের রাজত্ব। এখানে মায়ের বাড়ি, যারা রাস্তা দিয়ে চলাফেরা করেন তাঁরা মায়ের সন্তান। আমি মায়ের থেকে যাতে আশীর্বাদ পাই তাই আমি মায়ের সন্তানদের সঙ্গে ভাতৃদ্বিতীয়ার ভালোবাসা ভাগ করে নিচ্ছি।” কালীঘাটে তৃণমূলের দাপটকে নস্যাৎ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য বার্তা দিয়ে ভারতী ঘোষ (Bharati Ghosh) বলেন, “পুজো করলেই পাপ ধুয়ে যায় না। পাপ যায় প্রায়শ্চিত্ত করলে। আমি এই বার্তাই দিয়ে গেলাম মাননীয়াকে।” এমনিতেই প্রতি শনিবার নিয়ম করে কালীঘাট মন্দিরে পুজো দিতে আসেন ভারতী ঘোষ। কিন্তু এদিন ভাইফোঁটা দিতে এলে এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে একটি কালীঘাটের মা কালীর মূর্তি উপহারস্বরুপ দেওয়া হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *