চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
৩৫ বছর পর কাশ্মীরের রাস্তায় মিছিল করলেন হিন্দুরা। আর সেই মিছিলের ভিডিও শেয়ার করলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় (Tathagata Roy)। শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, হিন্দু সম্প্রদায়ের লোকজন ঢোল-করতাল নিয়ে বেরিয়েছেন। সেই মিছিলে ‘হরে রাম হরে কৃষ্ণ’ ধ্বনি মুখরিত হচ্ছে। একসঙ্গে বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ সেই মিছিলে হেঁটে যাচ্ছেন। মুসলিম অধ্যুষিত কাশ্মীরর উপত্যকায় এমন ছবি বিরলই বটে! শুধু মিছিল নয়, খোল কর্তাল নিয়ে হিন্দু দেব-দেবীদের জয়ধ্বনী দিতে দিতে কয়েক কিলোমিটার হাঁটেন এই হিন্দু সম্প্রদায়ের জনতা।
After 35 years the first procession of Kashmiri Hindus in the valley!#ModiCanModiWill pic.twitter.com/xDoYeZwmYZ
— Tathagata Roy (@tathagata2) November 15, 2020
ভিডিওটি শেয়ার করে তথাগত রায় লিখলেন, “মোদী ক্যান, মোদী উইল।” রাজনৈতিক মহলের মতে, তিনি বোঝাতে চাইলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীর উপত্যকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সফল হয়েছেন। সঙ্গে কাশ্মীরে হিন্দুদের অধিকার রক্ষায় সফল হয়েছেন। প্রসঙ্গত, গত ৩৫ বছরে জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) কোথাও হিন্দু্দের মিছিল বেরোতে দেখা যায়নি। জাতীয় রাজনীতির কারবারিরা মনে করছে, এই মিছিল করে হিন্দুরা বুঝিয়ে দিলেন কাশ্মীরের শুধু এখন আর কোন একটি বিশেষ সম্প্রদায়ের আধিপত্য নয়। এই মিছিল অনেকাংশে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (Narendra Modi) জয় হিসেবেই দেখছে বিজেপি। যা পশ্চিমবঙ্গ বিজেপি প্রাক্তন সভাপতি তথাগত রায় প্রকাশের টুইট করে দাবি করলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news