নিজস্ব প্রতিনিধি
পথদূর্ঘটনা আটকাতে গাড়ির গতিবেগ বেঁধে দিচ্ছে সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই সরকারি গাড়িতে এই নির্দেশিকা কার্যকরী করা শুরু হয়েছে। নতুন নির্দেশিকা অনুসারে জাতীয় সড়কে গতির সীমা বেঁধে দেওয়া হয়েছে প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার, রাজ্য সড়কে প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার এবং শহরাঞ্চলে সর্বাধিক গতিবেগ হবে ঘণ্টা প্রতি ৪০ কিলোমিটার। প্রতিটি গাড়িতেই গতি নিয়ন্ত্রক যন্ত্র বা স্পিড গভর্নর লাগাতে হবে। এই নির্দেশিকা না মানলে গাড়ির ফিট সার্টিফিকেট দেওয়া হবে না । সরকারি গাড়ির পাশাপাশি বেসরকারি যাত্রীবাহী গাড়িতেও এই নির্দেশিকা মানতে হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news