Breaking News
Home / TRENDING / আইনশৃঙ্খলা আয়ত্তে আনতে একঝাঁক থানা তৈরির সিদ্ধান্ত সরকারের

আইনশৃঙ্খলা আয়ত্তে আনতে একঝাঁক থানা তৈরির সিদ্ধান্ত সরকারের

সূর্য সরকার।

লাগাতার পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে। এছাড়াও, জেলায় জেলায় বাড়ছে হিংসাত্মক কার্যকলাপ। রাজ্যের পুলিশ প্রশাসনকে বারবার পড়তে হচ্ছে প্রশ্নের মুখে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর দায় দায়িত্ব নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর আক্রমণের মুখে পড়তে হয়েছে। তাই শুক্রবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে একঝাঁক নতুন থানা তৈরির প্রস্তাব পাশ হল। ডোমজুড়, সাঁকরাইল, ধুলাগড় এই তিনটি এলাকাকে হাওড়া পুলিশ কমিশনারেটের আওতায় নিয়ে আসার সিদ্ধান্তে সিলমোহর পড়ল এদিন। পাশাপাশি, রাজ্যে আরও নতুন কয়েকটি থানা তৈরির সিদ্ধান্তও নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। ইকোপার্ক, টেকনো সিটি নিউটাউন পুলিশ স্টেশন, জলঙ্গি, সাগরপাড়া ও পুজালী। সেক্ষেত্রে , নিউটাউন থানা ভেঙে দুটি থানা তৈরি করা হচ্ছে। ইকোপার্ক থানা ও টেকনোসিটি নিউটাউন থানা। জলঙ্গী ভেঙে সাগরপাড়া থানা এবং পুজালী আউটপোস্টকে উন্নীত করে করা হবে নতুন থানায়।

গত আট বছরের শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। খোদ দক্ষিন কলকাতায় আলিপুর থানায় তৃণমূল কর্মীদের আক্রমণ থেকে বাঁচতে মাথায় ফাইল চাপা দিয়ে টেবিলের তলে লুকোতে দেখা গিয়েছিল। গত সপ্তাহে এক মদ‌্যপ বাইক চালকে ছাড়াতে হামলা হয় টালিগঞ্জ থানায়। মারা হয় এক পুলিশ কর্মীকে। এমতাবস্থায় রাজ্যের মানুষের কাছে ভাবমূর্তি ফেরানোই চ্যালেঞ্জ সরকারের। তাই এদিন থানার সংখ্যা বাড়িয়ে প্রশাসনিক ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, থানার সঙ্গে রাজ্যে তৈরি হবে আরও নতুন একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তও নেওয়া হয়। স্বামী বিবেকানন্দের নামে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ হবে বলে নবান্নতে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব পাস হয়ে গেলেও নিয়ম অনুসারে বিধানসভা অধিবেশনে বিল নিয়ে আসতে হবে। মন্ত্রী জানিয়েছেন, আগামী বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে ২৬ অগাস্ট। সেই অধিবেশনেই বিল আনা হবে। পাশ হওয়ার পরে এই বিশ্ববিদ্যালয় কোথায় তৈরি হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *