নিজস্ব সংবাদদাতা:
জেলাশাসক অফিস ঘেরাওয়ের কর্মসূচি নিল বিশ্ব হিন্দু পরিষদ। আগামী ৯ জুলাই জেহাদি আক্রমণের বিরুদ্ধে রাজ্যের প্রত্যেক জেলার জেলাশাসকের অফিস ঘেরাওয়ের পরিকল্পনা করল বজরং দল।
বিশ্বহিন্দু পরিষদের যুব সংগঠন বজরং দল মনে করছে, মমতার রাজ্যের হিন্দুদের ধর্মীয় স্থান গুলিতে জেহাদি আক্রমন বাড়ছে। চলতি সপ্তাহে মূর্শিদাবাদে হিন্দুদের প্রতি জেহাদি আক্রমন শুরু হয়েছে। যা তীব্র ভাবে প্রতিবাদ করার সময় হয়ে এসেছে বলে জানান বজরং দলের রাজ্য নেতা সৌরিষ মুখার্জি। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের সার্থ রক্ষায় বজরং দল রাস্তায় নামছে বলে জানান সৌরিষ মুখার্জি। তিনি বলেন, আগামী ৯ই জুলাই রাজ্যের প্রত্যেক জেলা শাসকের অফিসের সামনে জমায়েত করবে বজরং দল। তারসঙ্গে জেলাশাসকদের নিকট হিন্দুদের প্রতি আক্রমন ঠেকাতে ডেপুটেশন জমা দেবে বিশ্বহিন্দু পরিষদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news