Breaking News
Home / TRENDING / লকডাউনের পর কাজে না ফিরলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে শ্রমিকদের বিরুদ্ধে

লকডাউনের পর কাজে না ফিরলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে শ্রমিকদের বিরুদ্ধে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউনের পর কাজে ফেরত না এলে বেতন কাটা হবে শ্রমিকদের। সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থাও। গুজরাত, মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ সরকারের বক্তব্য শ্রমিকদের কাজে ফিরিয়ে আনার জন্য এই পদক্ষেপ নেওয়া জরুরি হতে পারে। প্রসঙ্গত এই রাজ্যগুলিতেই শ্রমিক আইন ঢিলে করায় ‘হায়ার অ্যান্ড ফায়ার’ নীতিতে কাজ চালায় বহু কোম্পানি।

গুজরাতের শ্রম দফতরের (Gujrat Labour Department) এক আধিকারিক জানিয়েছেন এই ব্যাপারে কথাবার্তা চলছে। লকডাউন ওঠার পর দ্রুত অর্থনীতি আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আইন আরও কড়া করা যায় কিনা সেই ব্যাপারটি ভেবে দেখা হচ্ছে। মূলত পরিযায়ী শ্রমিকদের ফিরে যাওয়া এবং ফেরত না আসা নিয়ে চিন্তিত কারখানা মালিকরা। কিছুদিন আগে এক বৈঠকে বেশ কয়েকটি চাকরিদাতা সংস্থার মালিক শ্রম মন্ত্রী সন্তোষকুমার গঙ্গোয়ার –এর সঙ্গে শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে হস্তক্ষেপ করতে বলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *