নীল রায়।
শহরে এলেন রাজ্যের নতুন রাজ্যপাল জগদীপ ধানকর। সোমবার সকালে নেতাজি সুভাষ বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান। তাঁকে স্বাগত জানাতে রাজ্য সরকারের পক্ষে হাজির ছিলেন মুখ্য সচিব মলয় দে, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার রাজভবনে শপথ নেবেন জগদীপ ধানকর। ভারতীয় রাজনীতিতে খুব উজ্জ্বলতম নক্ষত্র না হলেও, দেশের আইন মহলে অত্যন্ত পরিচিত নাম জগদীপ ধানকর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শপথ নেবেন নতুন রাজ্যপাল।
রবিবার শহর ছেড়েছেন প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। যাওয়ার সময়ও পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা তথা রাজ্যের ভেঙে পড়া শিল্প ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন তিনি। গত পাঁচ বছরে একাধিক ঘটনায় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী সঙ্গে বিবাদ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। এখন দেখার পালা নতুন রাজ্য পালের সঙ্গে সরকারের সম্পর্ক ঠিক কেমন হয়!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news