Breaking News
Home / TRENDING / তোলাবাজিতে তৃণমূল নেতারা স্নাতক পাশ বললেন অরবিন্দ মেনন

তোলাবাজিতে তৃণমূল নেতারা স্নাতক পাশ বললেন অরবিন্দ মেনন

নিজস্ব সংবাদদাতা:

 

প্রশান্ত কিশোরকে নিয়ে এলেও, মমতা আর বেশিদিন সরকার রক্ষা করতে পারবেন না বলে জানিয়ে বিজেপির দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা অরবিন্দ মেনন। পশ্চিম মেদিনীপুরের দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে এভাবেই মমতাকে তোপ দাগলেন বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত এই কার্যকর্তা।  

 

এদিন দলীয় কর্মসূচির মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের নেতারা তোলাবাজিতে স্নাতকোত্তর পাস করেছে। পাশাপাশি বিজেপির সদস্য সংখ্যা বিস্তারক অভিযান নিয়েও যথেষ্ট আশাবাদী মেনন। তাঁর দাবি, বাংলায় দ্রুত সদস্য বাড়াতে সক্ষম হচ্ছে বিজেপি। ইতিমধ্যেই এবারের অভিযানে বাংলায় প্রায় ৪০ লক্ষ সদস্য সংগ্রহ করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে শাসক শিবিরকে যে বঙ্গ বিজেপি কোনভাবেই জায়গা ছেড়ে দেবে না, তা কার্যত পরিষ্কার করে দিলেন কেন্দ্রীয় কমিটির থেকে দায়িত্ব পাওয়া এই বর্ষীয়ান নেতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *