নিজস্ব প্রতিনিধি।
“গুলি মারোর মতো মন্তব্য করা উচিত হয়নি।” এমনটাই বললেন বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি অমিত শাহ। বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গোলি মারোর মতো মন্তব্য করা উচিত হয়নি। একই সঙ্গে দিল্লির ভোটকে ভারত-পাকিস্তান ম্যাচ বলেও ঠিক করেননি বিজেপি নেতারা।”
প্রসঙ্গত, শাহীনবাগ তথা বিরোধী শিবিরের উদ্দেশ্যে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর দিল্লির ভোট প্রচারে স্লোগান দেন, “গুলি মারো সালো কোন দেশকে গাদ্দারোকো।” স্লোগানটি নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। কিন্তু তাকে বিশেষ পাত্তা দেননি বিজেপি নেতৃত্ব। শেষে দেখা যায় এমন সরকারের কারণে বিরূপ ফল হয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন। এদিন সেকথাই উল্লেখ করেন অমিত শাহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news