Breaking News
Home / TRENDING / লকডাউনে বাবা-মা ছাড়া নবজাতক, চরম উৎকন্ঠায় অভিভাবকরা

লকডাউনে বাবা-মা ছাড়া নবজাতক, চরম উৎকন্ঠায় অভিভাবকরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউনের (Lockdown) জেরে নবজাতকরা রয়ে গিয়েছে একজায়গায় আর তাদের বাবা-মা অন্যজায়গায়। এই পরিস্থিতিতে বাচ্চাগুলিকে তাদের মা-বাবার কাছে পৌঁছে দেওয়ার কোনও ব্যবস্থাই করা যায় নি। গুজরাতের আনন্দ সারোগেসি হাব-এ বারোটিরও বেশি বাচ্চা রয়ে গিয়েছে তাঁদের গর্ভদাত্রী মা আর চিকিৎসক এবং নার্সদের কাছে। কিন্তু অবস্থার ফেরে এখনও তাদের পৌঁছে দেওয়া যায় নি বায়োলজিকাল বাবা-মায়ের কাছে। একই ঘটনা ঘটেছে দেশের সবথেকে বড় সারোগেসি সেন্টার আকাঙ্খা ইনফার্টিলিটিতে। সেখানে লকডাউনের সময় ২৭ টি বাচ্চা জন্মিয়েছে। এর মধ্যে মাত্র ১০ টি বাচ্চাকে তাদের বাড়ির লোকের হাতে তুলে দেওয়া গিয়েছে।

সংস্থারই তরফে জানানো হয়েছে বাচ্চাগুলির যথোপযুক্ত দেখাশোনা করা হচ্ছে। ওদের বাড়ি থেকেও মা-বাবা রা সমানে ফোন করছেন। তাঁরাও অত্যন্ত মানসিক চাপে রয়েছেন বাচ্চাকে দেখতে না পেয়ে। যথাসম্ভব আশ্বস্ত করা হচ্ছে তাঁদেরকেও। তবে এর মধ্যেও কেউ কেউ এসে পৌঁছেছেন তাঁদের বাচ্চার কাছে। এরকমই এক দম্পতি আছেন বেঙ্গালুরুর। বিশেষ অনুমতি নিয়ে ১৬০০ কিমি গাড়ি চালিয়ে তাঁরা পৌঁছতে পেরেছেন তাঁদের বাচ্চার কাছে। স্পষ্টতই খুশি তাঁরা। তবে এই সৌভাগ্য সকলের হয়নি। তাঁরা অপেক্ষা করছেন এমন এক দিনের জন্য যেদিন তাঁরা তাঁদের বাচ্চার মুখ দেখতে পারবেন প্রথমবার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *