Breaking News
Home / TRENDING / মোদির নিন্দা নয় : দেশীয় অর্থনীতি নিয়েই রাহুলের সঙ্গে আলোচনা নোবেলজয়ীর

মোদির নিন্দা নয় : দেশীয় অর্থনীতি নিয়েই রাহুলের সঙ্গে আলোচনা নোবেলজয়ীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে ভিডিও কনফারেন্সের আলোচনায় মুখোমুখি হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Avijit Vinayak Bandyopadhya)। মঙ্গলবার এই আলোচনা পর্বে একটি বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার সরকারের লকডাউন মোকাবিলার কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেননি নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বরং রাহুল গাঁধীর সঙ্গে কথা বলতে গিয়ে এই মুহূর্তে দেশের জনতার জন্য কল্যাণকর বেশ কিছু পরামর্শ দিতে চেয়েছেন কেন্দ্রকে।

লকডাউন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা এবং দেশের অর্থনীতি প্রসঙ্গে তাঁকে একাধিক প্রশ্ন করেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। জবাবে অভিজিৎ বলেন, “সবচেয়ে গরিবদের হাতে টাকা দিতে হবে। কাদের হাতে টাকা দেওয়া হবে, তা স্থির করা জরুরি। অর্থনৈতিকভাবে সবচেয়ে পিছিয়ে থাকা ৬-০ শতাংশ মানুষের হাতে টাকা দেওয়া যেতে পারে। আমার মনে হয় না তাতে খারাপ কিছু হবে।” তিনি আরও বলেন, “বাজারে চাহিদা বাড়ানোর জন্য মানুষের হাতে টাকা দেওয়া উচিত।”

অভিজিৎ বলেন, “লকডাউন উঠে যাওয়ার পরে ভারতের অর্থনীতি ছন্দ ফিরে পাবে। আমরা এব্যাপারে আশাবাদী হতে পারি। সকলের হাতে টাকা দেওয়া চাই। তবেই মানুষ ভোগ্যপণ্য কিনতে পারবে।” তিনি আরও বলেন, “আমরা অনেকেই চাইছি, অর্থনীতিকে চাঙ্গা করার জন্য প্যাকেজ ঘোষণা করা হোক। এর পিছনে নির্দিষ্ট কারণ আছে।” এ প্রসঙ্গে যুক্তি দিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, “অনেকেই এখন প্যাকেজ ঘোষণা করছে। আমেরিকা ঘোষণা করেছে, জাপান করেছে। ইউরোপের অনেক দেশ করেছে। আমরা এখনও পর্যন্ত যে প্যাকেজ ঘোষণা করেছি, তা যথেষ্ট নয়। আমরা যে প্যাকেজ ঘোষণা করেছি, তা জিডিপি-র মাত্র এক শতাংশ। আমেরিকা তাদের জিডিপির ১০ শতাংশ প্যাকেজ হিসাবে ঘোষণা করেছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *