চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব পেতে পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে একুশের নির্বাচনে ঘুঁটি সাজানোর কাজ শুরু করে দিলেন মুকুল রায় (Mukul Roy)। মঙ্গলবার সেই অধ্যায় সংঘ ঘনিষ্ঠ সংখ্যালঘুদের সংগঠন রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের (Rashtriya Muslim Manch) নেতাদের সঙ্গে বৈঠক করলেন তিনি। সংগঠনের নেতা আলি আফজাল চাঁদের সঙ্গে বিধাননগরের বাড়িতে প্রায় আধ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক হয় মুকুলের। বৈঠক শেষে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের নেতা আলি আফজাল চাঁদ বলেছেন, “আমাদের মধ্যে সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে। রাষ্ট্রবাদী মুসলিমদের নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে এ প্রসঙ্গে আমি প্রকাশ্যে কিছুই বলতে চাই না।” বৈঠক প্রসঙ্গে অবশ্য মুকুল রায় একটি শব্দও খরচ করেন নি।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নির্বাচনে সংখ্যালঘু ভোটের প্রভাব যথেষ্ট। প্রায় ১৩৭টি আসনে নির্ণায়ক শক্তি সংখ্যালঘুরাই। তাই মনে করা হচ্ছে এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে এই সংখ্যালঘুর বৈঠক তাদের সমর্থন পাওয়া প্রসঙ্গেই। বর্তমানে রাজ্যের সংখ্যালঘুদের বেশির ভাগের সমর্থন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের দিকে। তাই পশ্চিমবঙ্গের দখল নিতে কিভাবে সংখ্যালঘু ভাগ বসানো যায় সেই বিষয়ে সম্ভবত এদিন আলোচনা করেছেন মুকুল রায়। যদিও, গত লোকসভা নির্বাচনে সংখ্যালঘুদের সমর্থন ছাড়াই এ রাজ্যে ৪০ শতাংশ ভোট পেয়েছে বিজেপি (BJP)। ১৮ টি আসনে জয়ী হয়েছে পদ্ম শিবিরের প্রার্থীরা। সভাপতির নিরিখে রাজ্যের ১২৮ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কিন্তু ম্যাজিক ফিগার ১৪৭ থেকে অনেকটাই দূরে। তাই আপাতত মুকুল রায়ের পরিকল্পনা বিজেপিকে ম্যাজিক ফিগার থেকে অনেক বেশি আসনে নিয়ে যাওয়া।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news