ওয়েব ডেস্ক:
তাঁকে নিয়ে রহস্য, বিতর্ক থামবার নয়। প্রয়োজন মতো রাজনৈতিক দলগুলো ব্যবহার করে থাকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। আজ নেতাজির জন্মদিনে ফের ডামাডোল। যা শুরু করেছে কংগ্রেস। তারা নেতাজির মৃত্যুর তারিখ দিয়ে একটি ট্যুইট করে। যেখানে জন্মের তারিখের পাশাপাশি মৃত্যুর দিনও উল্লেখ করা হয়। এরপরেই শোরগোল পড়ে যায়। যদিও রাজ্য নেতা প্রদীপ ভট্টাচার্য পরে জানান, যা হয়েছে তা অনিচ্ছাকৃত ত্রুটি। কিন্তু একথা মানতে নারাজ নেতাজি গবেষকেরা। তাঁদের মতে এটাই নেতাজি সম্পর্কে জাতীয় কংগ্রেসের অবস্থান। স্বাধীনতার পর থেকেই।
প্রসঙ্গত, নেতাজির জন্মজয়ন্তিতে কংগ্রেস ও রাহুল গান্ধীর তরফে ট্যুইট করা হয়। ওই ট্যুইটে ১৮ অগস্ট ১৯৪৫ নেতাজির মৃত্যুদিন হিসেবে লেখা হয়। রাহুলের ট্যুইটটি আবার কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেল থেকে রিট্যুইট করা হয়।
এর পরই শুরু হয়েছে বিতর্ক। কারণ, স্বাধীনতার পর থেকে একাধিক তদন্ত কমিশন গঠন হলেও সমাধান হয়নি নেতাজি অন্তর্ধান রহস্যের। শেষ পর্যন্ত এই দেশনায়কের কী হল, তা এখনও রাষ্ট্র জানায়নি। এমত অবস্থায় কংগ্রেসের তরফে সরাসরি তাইহুকু বিমান দুর্ঘটনার তারিখটিকেই নেতাজির মৃত্যুদিন হিসেবে উল্লেখ করায় প্রশ্ন উঠতে শুরু করেছে। সবচেয়ে বড় প্রশ্ন, কংগ্রেস দীর্ঘদিন কেন্দ্রে ক্ষমতায় ছিল, তখন তারা কেন সরকারিভাবে নেতাজিকে মৃত বলে ঘোষণা করল না?
এদিকে প্রদীপ ভট্টাচার্য যাই সাফাই দিন নেতাজি গবেষকেরা মনে করিয়ে দিচ্ছেন, রাহুল গাঁধীর প্রপিতামহ ১৯৫৬ সালে সংসদে জানিয়েছিলেন নেতাজি মৃত। তাঁর কাছে তথ্য আছে বলে নেহরু দাবিও করেছিলেন। যদিও সেই নথি মেলেনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news