Breaking News
Home / TRENDING / বিহারে কংগ্রেস – আরজেডি জোটে চিড়? জেনে নিন ক্লিক করে

বিহারে কংগ্রেস – আরজেডি জোটে চিড়? জেনে নিন ক্লিক করে

ওয়েব ডেস্ক

বিরোধীদের মহাজোট গঠনের কয়েকদিনের মধ্যেই কংগ্রেস ও আরজেডির মনোমালিন্যের ছবি ধরা পড়ল। জানা গিয়েছে, পাপ্পু যাদব, লাভলি আনন্দ ও অনন্ত সিংকে বিহার কংগ্রেসে যোগ দেওয়ানো নিয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের ওপর ক্ষুব্ধ রাষ্ট্রীয় দলের নেতারা। ইতিমধ্যেই প্রতিবেশী রাজ্যে গিয়ে বিএসপি নেত্রী মায়াবতীর সঙ্গে দেখা করে এসেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সামনের মাসেও অখিলেশ ও মায়াবতীর সঙ্গে দেখা করতে পারেন তেজস্বী। এদিকে জোটসঙ্গীর সঙ্গে জটিলতা কাটাতে সোমবারই তেজস্বীর সঙ্গে দেখা করেন বিহারের প্রদেশ কংগ্রেস নেতা শক্তি সিং গোহীল। তিনি অবশ্য জানিয়েছেন, জোটসঙ্গীর সঙ্গে কোনও সমস্যা নেই। রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে আলোচনা করেই ওই তিন নেতাকে দলে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বিহারে ৪০টি লোকসভা আসন রয়েছে। উত্তর প্রদেশে ৮০টি, পশ্চিমবঙ্গে ৪২টি ও মহারাষ্ট্রে ৪৮টি। এই রাজ্যগুলিতে লোকসভা ভোটে বিজেপিকে হারাতে গেলে বিরোধী জোটকে যত বেশী সম্ভব আসন জিততে হবে। আগামি ৩রা ফেব্রুয়ারি পাটনায় কংগ্রেসের জনসভা রয়েছে। সেদিনও বিরোধী জোটসঙ্গীদের উপস্থিত থাকার কথা।সেদিন রাজ্যে ইসন বন্টন নিয়েও দলগুলির মধ্যে আলোচনা হবে। তাই জোট বজায় রাখতে এখন সাবধানী পদক্ষেপ নিচ্ছে কংগ্রেস ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *