চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
জিজ্ঞাসাবাদের জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) ডেকে পাঠাল দীপিকা পাড়ুকোন-সহ চার অভিনেত্রীকে। দীপিকা পাড়ুকোন (Dipika Padukone) ছাড়াও তলব করা হয়েছে অভিনেত্রী সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রাকুল প্রীত সিংকে। আগামী তিনদিনের মধ্যে এই চার অভিনেত্রীকে তাদের দফতরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে এনসিবি। সোমবার রাতেই বেশ কয়েক জন বলিউডের তারকার হোয়াটসঅ্যাপ চ্যাট হাতে আসে এনসিবি-র। যদিও, চ্যাটটি পুরানো। ২০১৭ সালের। সেই চ্যাটেই দেখা যায়, ‘ডি’ এবং ‘কে’ নামে দুই ব্যক্তির মধ্যে মাদক প্রসঙ্গে একাধিক বার কথা চালাচালি হয়েছে। কখনও ‘ডি’, ‘কে’-কে গাঁজা আছে কিনা জিজ্ঞাসা করছেন। আবার কখনও বা ‘কে’ তাঁকে (ডি’কে) গাঁজার হদিশ দিচ্ছেন। বলিউডের একাংশের দাবি, এই ‘ডি’ হলেন দীপিকা নিজেই। আর ‘কে’ অর্থাৎ করিশ্মা দীপিকার ম্যানেজার।
বিষয়টি খতিয়ে দেখছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। পাশাপাশি এনসিবি-র নজরে রয়েছে বছর তিনেক আগে দীপিকা-সহ বলিউডের বেশ কয়েকজন নামজাদা অভিনেতার ক্লাব ‘কোকো’তে একটি পার্টির ঘটনা। বলিউডের অন্দরের খবর, ওই পার্টির জন্যই‘কে’-র কাছে গাঁজার খবর জানতে চাইছিলেন ‘ডি’। এনসিবি সূত্রে আরও জানা যাচ্ছে, রাকুল এবং সারার নাম বয়ানে উল্লেখ করেন মাদক কাণ্ডে অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তী। রিয়ার বয়ান অনুযায়ী,‘কেদারনাথ’ ছবির শুটিংয়ের সময় থেকেই মাদকাসক্ত হয়ে পড়েন সুশান্ত সিং রাজপুত। ওই ছবিতে সুশান্তের বিপরীতে ছিলেন সারা আলি খান। সে সময় দু’জনের মধ্যে সম্পর্কেও ছিলেন তাঁরা। কিছুদিন আগেই সারা এবং সুশান্তের একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, একসঙ্গে ধূমপান করছেন সারা-সুশান্ত। রিয়া চক্রবর্তী এনসিবি-কে জানিয়েছেন, সুশান্তের সিগারেটে গাঁজা ভরে খাওয়ার অভ্যাস ছিল। আর সেই অভ্যাস নাকি হয়েছিল ‘কেদারনাথ’ শুটিংয়ের সময় থেকেই। সুশান্তের মতো সারাও কি মাদকাসক্ত? খতিয়ে দেখবে এনসিবি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news