চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সংগঠনের কাজকর্ম খতিয়ে দেখতে কলকাতা এসেছেন মোহন ভাগবত (Mohan Bhagwat)। কলকাতায় এসে সঙ্ঘের প্রবীণ নেতা কেশব দীক্ষিতের সঙ্গে দেখা করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান । বুধবার তাঁর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি, খোঁজ খবর নিলেন পশ্চিমবঙ্গের শাখা সংগঠনের গতি প্রকৃতির প্রসঙ্গে। এছাড়াও, এই বঙ্গে কীভাবে সঙ্ঘের শাখা আরও বিস্তার লাভ করা যায় তাও আলোচনা করলেন তিনি। মঙ্গলবার রাতে কলকাতায় আসেন মোহন ভাগবত। তাঁকে একাধিকবার প্রশ্ন করলেও, কোনও উত্তর দেননি তিনি। বুধবার সকালে তিনি সাক্ষাৎ করেন প্রবীণ নেতা কেশব দীক্ষিতের সঙ্গে। গত আগস্ট মাসে প্রবীণ এই আরএসএস নেতার জন্মদিন ছিল। বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা জানানোর উদ্দেশ্য নিয়েই এদিন মোহন ভাগবত সাক্ষাৎ করেন তাঁর সঙ্গে।
পরে তাঁর সঙ্গে সাক্ষাত করেন রাজ্যে সঙ্ঘের দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে। সূত্রের খবর, রাজ্যের সঙ্ঘের শাখা কীভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে রাজ্যের বরিষ্ঠ আরএসএস নেতাদের সঙ্গে আলোচনা হয় ভাগবতের। প্রসঙ্গত, বামফ্রন্ট জমানায় সঙ্ঘের বিস্তার সেভাবে করা না গেলেও, গত কয়েক বছরে রাজ্যে প্রায় ১৮০০ শাখা তৈরি হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের। তাই কীভাবে আগামী দিনে পশ্চিমবঙ্গে স্বয়ংসেবক সঙ্ঘের সংগঠন বৃদ্ধি করা যায় তা নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। যাতে আগামী বছরের বিধানসভা নির্বাচনের ফলাফলে সেই সংগঠনের প্রভাব দেখা যায়, সেভাবেই সক্রিয় হতে বলেছেন ভাগবত। ২৪ সেপ্টেম্বর কলকাতা থেকেই সাংগঠনিক কাজে ওড়িশা যাবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news