Breaking News
Home / TRENDING / নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে উত্তরবঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে উত্তরবঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

নিম্নচাপের জেরে আজ আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Office)। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং শহরের জেলাগুলিতে। উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের নদীর জল বাড়ছে নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় ধ্বসের সম্ভাবনা। অসম মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি বাড়ায় বন্যার আশঙ্কা বাড়ছে।

দক্ষিণী ও দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
এর প্রভাবেই শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। বৃহস্পতি ও শুক্রবার ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি সতর্কতা দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত অর্থাৎ আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি অর্থাৎ প্রবল বর্ষণের সম্ভাবনা থাকছে।

কলকাতায় সকালের দিকে মূলত মেঘলা আকাশ পরে আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি বাতাসে সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ ৯৯ শতাংশ গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৫ মিমি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *