Breaking News
Home / TRENDING / ভোট বড় দায়, ‘শবরদের’ জন্য ১২.৯০ কোটি বরাদ্দ নবান্নর

ভোট বড় দায়, ‘শবরদের’ জন্য ১২.৯০ কোটি বরাদ্দ নবান্নর

নীল বণিক:

২০১৯-এ ভোট। তার আগে আগে ঝাড়গ্রামের আদিবাসীদের জন্য দরাজ হস্থ নবান্ন। চলতি বছরে ঝাড়গ্রামের শবরদের মৃত্যু পর চাপে পড়েছিল রাজ্য সরকার। বিরোধী দলগুলি সরকারের জঙ্গল মহলের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল। এদিকে জঙ্গল মহলে তৃণমূলের নাকের ডগায় নিঃশ্বাস ফেলছে বিজেপি। যে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ নবান্নের কর্তাদের অজানা নয়। এমত অবস্থায় লোকসভা ভোটের আগে আদিবাসীদের উন্নয়নের জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করল নবান্ন।

শুক্রবার নবান্নের তরফে জানানো হয় লোধা, বিরহর জনজাতি গোষ্ঠীর জন্য নতুন পাকা গৃহের ব্যাবস্থা করা হচ্ছে। শবর, লোধা, বিরহর জনজাতির জন্য বাংলা আবাস যোজনায় গৃহ নির্মাণ করে দেবে রাজ্য সরকার। ঝাড়গ্রামের আদিবাসী জনজাতি এলাকায় গভীর নলকূপ বসাবে রাজ্য সরকার। এমনকি আদিবাসীদের কর্মসংস্থানেও নজর দিতে চলেছে রাজ্য। ইত্যদি প্রকল্পের জন্য আদিবাসী উন্নয়নে রাজ্য সরকার মোট ১২ কোটি ৯০ লক্ষ টাকা বরাদ্ধ করল।

এই প্রকল্প ঘোষণা হতেই বিজেপির রাজ্য সভাপতির কটাক্ষ, বিজেপির ভূতে অবশেষে টনক নড়েছে রাজ্যের। আগেই রাজ্য সরকার ব্যাবস্থা গ্রহণ করলে সাত শবরের প্রাণ যেত না। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সে সময় বলেছিলেন, কেউ ভাত খায় না আমি বিশ্বাস করি না ইত্যাদি। সেই মুখ্যমন্ত্রীই এবার শবরদের উন্নয়নে বড়সর বরাদ্দ করলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *