Breaking News
Home / TRENDING / নয়েডায় সরকারি জমিতে বিনা অনুমতিতে নমাজপাঠে নিষেধাজ্ঞা

নয়েডায় সরকারি জমিতে বিনা অনুমতিতে নমাজপাঠে নিষেধাজ্ঞা

ওয়েব ডেস্ক:

উত্তর প্রদেশের নয়েডায় সরকারি জমিতে বিনা অনুমতিতে নমাজপাঠে নিষেধাজ্ঞা পুলিশের। নির্দেশিকায় জানান হয়েছে, নয়েডা সেক্টর ৫৮-র কোনও পার্কে নমাজ পড়া যাবে না আর। কারণ সেগুলি সরকারি জমি। তবে স্থানীয় বেসরকারি সংস্থার কর্মীরা অফিস চত্বরের ভেতরে বা ছাদে নামজ পড়তেই পারেন। পুলিশ সূত্রে জানান হয়েছে, এই সিদ্ধান্ত বাধ্যতামূলক। স্থানীয়দের কাছ থেকে একের পর এক অভিযোগ পেয়েই নির্দেশিকা জারি করেছে পুলিশ।

পাশাপাশি পুলিশের তরফে জানানো হয়েছে, নয়েডার সেক্টর ৫৮-য় অবস্থিত বেসরকারি সংস্থাগুলিকে নোটিস পাঠানো হয়েছে এই মর্মে যে তাদের কোনও কর্মী প্রকাশ্য স্থানে নমাজ পড়তে গিয়ে ধরা পড়লে দায়ী করা হবে নিয়োগকর্তাদের। পুলিশের দাবি, ওই এলাকায় প্রকাশ্যে নমাজ পড়েন বিভিন্ন সংস্থায় কর্মীরাই।

পুলিশের মতে সরকারি জায়গায় ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে প্রশাসনের অনুমতি প্রয়োজন। এক্ষেত্রে নমাজ পড়া হচ্ছিল অনুমতি ছাড়াই। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ালে ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি চাওয়া হয় যদিও। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মাথায় রেখে অনুমতি দেয়নি প্রশাসন।

তবে অফিস চত্বরের ভিতরে বা ছাদে নমাজ পড়তে কোনও বাঁধা নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *