Breaking News
Home / TRENDING / নতুন বছরের শুরুতেই রাজ্যে আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের বৈঠক

নতুন বছরের শুরুতেই রাজ্যে আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের বৈঠক

নীল বণিক

নতুন বছরের শুরুতেই সংঘপ্রধানের সঙ্গে বিশেষ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের বিশ্বহিন্দু পরিষদের কর্তারা। জানুয়ারী মাসে শিলিগুড়িতে আসছেন সংঘ প্রধান। ১১ ও ১২ উত্তরবঙ্গে আসছেন মোহন ভাগবত। দুদিনের মধ্যে যে কোনও একদিন শিলিগুড়িতে মোহন ভাগবতের সঙ্গে এই বিশেষ বৈঠকে হতে চলেছে বলে খবর। যদিও দুটি সংগঠনের রাজ্য নেতৃত্বই বৈঠকের কথা অস্বীকার করছেন। এই সাক্ষাৎকে সৌজন্যমূলক বলেই দেখতে চাইছে বিশ্ব হিন্দু পরিষদ। কিন্তুু দুটি সংগঠন সূত্রের খবর আসন্ন লোকসভায় রাম মন্দির ইস্যুটিকে রাজ্যে প্রচারের আলোয় নিয়ে আসতেই এই বৈঠক। কীভাবে রাম মন্দির নিয়ে রাজ্যে প্রচার করা যায় সেই নিয়েই বৈঠক হবে বলে মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *