Breaking News
Home / TRENDING / দলে যোগ না দিলে প্রাণে মারার হুমকি নকশালবাদীদের

দলে যোগ না দিলে প্রাণে মারার হুমকি নকশালবাদীদের

নিজস্ব সংবাদদাতা:

ছত্তিশগড়ের দান্তেওয়ারা জেলায় নকশালবাদীদের হুমকি। এলাকার বাসিন্দাদের নকশালবাদীরা জানিয়ে দিয়েছে, প্রতি পরিবারের একজনকে তাঁদের দলে যোগ দিতেই হবে।
রাজ্যের ওই এলাকায় গত কয়েক মাসে নকশালবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষী বাহিনীর একাধিক সংঘর্ষ হয়েছে। এখন সংগঠনের
শক্তি বাড়াতে গ্রামের প্রতিবারের একজনকে দলে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে নকশাল নেতারা। এলাকার এক বাসিন্দার কথায়, ওঁদের দলে যোগ না দিলে আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।
গ্রামবাসীরা আতঙ্কে থাকলেও পুলিশের দাবি, এমন হুমকির কথা তাঁদের জানা নেই। যদিও দান্তেওয়ারার পুলিশ আধিকারিক আরএল ডাঙ্গি মনে করেন, হতে পারে পুলিশি তৎপরতায় ওঁদের (নকশালবাদীদের) দল ক্রমশ দুর্বল হয়ে পড়ছে তাই পুলিশ প্রশাসনকে উপর চাপ সৃষ্টি করার জন্য এমন হুমই দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ মনে করে, স্থানীয় যুবকেরা বুঝে গেছে যে নকশালরা তাঁদের ভালো চায় না।
উল্লেখ্য, চলতি মাসে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনীর দু’জন জওয়ান নকশালবাদীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। মে মাসে মাইন বিস্ফোরণে মারা যান নিরাপত্তারক্ষী বাহিনীর ৬ সদস্য।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *