প্রসেনজিৎ মাহাতো :
ফের জ্বলে উঠলেন হ্যারি কেন। তঁাকে নিয়ে ইংল্যান্ড কোচ, সমর্থকদের প্রত্যাশা যে ভুল নয়, প্রমাণ করছেন। আগের ম্যাচে জোড়া গোল, রবিবার করলেন হ্যাটট্রিক। সেইসঙ্গে চলতি বিশ্বকাপে সোনার বুট পাওয়ার দৌড়ে রোনাল্ডো, রোমেলু লুকাকুকে পিছনে ফেলে এগিয়ে গেলেন হ্যারি কেন। দু’ম্যাচে পঁাচ গোল। অসাধারণ পারফরমেন্স। যোগ্য নেতা হিসেবেই নিজেকেই বারবার মেলে ধরছেন।
পানামার বিরুদ্ধে ৬–১ জিতল ইংল্যান্ড। দলে চোট–আঘাত সমস্যা ছিল। যে দলে হ্যারি কেন রয়েছেন, সেই দলের আলো ছড়াতে সমস্যা হওয়ার কথা নয়। চোট–আঘাতের অন্ধকারেও আলো জ্বাললেন হ্যারি কেন।
গোল পেলেন স্টোনস (২), লিংগার্ডও। ম্যাচের একটা সময় ইংল্যান্ডের গোল করা দেখে মনে হচ্ছিল, দশ গোল না হয়ে যায়। সারা ম্যাচে সাদা–লাল সুনামি। দঁাড়াতেই পারেনি পানামা। দু ম্যাচ জিতে পরের রাউন্ডে যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলল ইংল্যান্ড।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news