নিজস্ব সংবাদদাতা:
অবৈধ প্রেমের পরিণতি—খুন হলেন ‘প্রেমিকা’, ‘প্রেমিকে’র হাতে। এবং পালিয়ে বাঁচলেন না ‘প্রেমিক’ও। রবিবার গ্রেফতার করা হল তাঁকে। এ ধরনের ঘটনা এমনিতে বিরল নয়, কিন্তু প্রেমিকটি যখন আর্মি অফিসার হন তখন তা অন্য মাত্রা পায় বটেই। মেজর নিখিল হান্ডাকে গতকাল উত্তরপ্রদেশের মিরাট থেকে পুলিশ গ্রেফতার করে মেজর দ্বিবেদির স্ত্রীর খুনের অভিযোগে।
পুলিশ সূত্রে খবর, ২০১৫ সালে নাগাল্যান্ডে দ্বিবেদির স্ত্রীর সঙ্গে পরিচয় হয় নিখিলের। এবং ঘনিষ্টতা তৈরি হয়। পরবর্তীকালে মেজর দ্বিবেদি যখন চাকরিসূত্রে দিল্লি চলে যান, সে সময়ও নিখিলের সঙ্গে দ্বিবেদির স্ত্রীর সম্পর্ক ছিল। একবার একটি ভিডিওকল চলাকালীন দ্বিবেদির নজরে আসে ঘটনাটি। এরপর নিখলকে সাবধান করেন দ্বিবেদি, তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতে বারণ করেন। এরপর দ্বিবেদির স্ত্রী নিখিলের বিবাহ প্রস্তাবে না করে দেয়। যা পছন্দ হয়নি নিখিলের এবং সে খুন করে ‘প্রেমিকা’কে। ছুড়ি দিয়ে গলা কেটে, মৃতদেহটিকে গাড়ির চাকায় পিষে দিয়ে দুর্ঘটনা বলে চালাতে চায়।
কদিন আগেই দিল্লির ব্রার স্কয়ারে সেই গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ। এরপরই মেজর দ্বিবেদিকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জানতে পারে পুলিশ। রবিবার মেজর নিখিলকে গ্রেফতার করা হয় তাঁর মিরাটের বাড়ি থেকে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news