চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এবার কোয়ারেন্টিনে ( Quarentine) পাঠানো হল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে (Nawazuddin Siddiqui)। ঈদের আগে বলিউডের এই অভিনেতার কোয়ারান্টিনে যাওয়ার খবরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি মুম্বইয়ের এক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এই সংবাদ। গত ১১ মে পুলিশের অনুমতি নিয়ে মুম্বই থেকে নিজের উত্তরপ্রদেশের বাড়ি গিয়েছেন নওয়াজ। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর মা ভাই ও ভাইয়ের স্ত্রী। ঈদ নিজের মুজাফফরনগরের বাড়িতে পালন করবে বলে স্থির করেছে সিদ্দিকী পরিবার। তাই এক সপ্তাহ আগেই মুজাফফরনগরের উদ্দেশ্যে রওনা হয়ে যান তিনি।
মুম্বই পুলিশ সূত্রে খবর, মুজাফফরপুর রওনা হওয়ার আগে নওয়াজউদ্দিন সিদ্দিকী ও তাঁর পুরো পরিবারের করোনা পরীক্ষা হয়েছে। প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু তা সত্ত্বেও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। কারণ করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। কোভিড ১৯ প্রধান যে শহরগুলিতে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে তার মধ্যেই রয়েছে মুম্বই। তাই দেশের মূলধনের রাজধানী ছেড়ে মুজাফফরনগর গেলেও, ২৫ মে পর্যন্ত কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সিদ্দিকী পরিবারকে। সূত্রের খবর পুলিশ প্রশাসনের নিয়ম মেনে মুজাফফরনগরে পৌঁছানোর পর থেকে এখনও পর্যন্ত কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। তবে ঈদের দিন এই দক্ষ অভিনেতাকে প্রকাশ্যে দেখার আশায় ভক্তরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news