Breaking News
Home / TRENDING / চিনে আক্রান্তের সংখ্যা সরকারি হিসোবের ৮ গুণ, তথ্য ফাঁস চিনা মিলিটারি রিপোর্টের

চিনে আক্রান্তের সংখ্যা সরকারি হিসোবের ৮ গুণ, তথ্য ফাঁস চিনা মিলিটারি রিপোর্টের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

নিশ্চিতভাবে করোনা নিয়ে তথ্য লুকিয়েছে চিন! সে দেশে আসলে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৪০ হাজার। চিন যে ৮২,০০০ আক্রান্তের কথা বলছে তা নিতান্তই ভাঁওতা! আমেরিকার ফরেন পলিসি ম্যাগাজিন এবং ওয়াশিংটনের ১০০ রিপোর্টারস নাম এক মিডিয়া সংস্থার যৌথ রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। সংস্থার দাবি চাইনিজ মিলিটারি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি থেকে এই তথ্য ফাঁস হয়েছে!

এর মধ্যে দেশের হাসপাতাল, হোটেল, সুপারমার্কেট, রেল স্টেশন এ সবরেই নাম রয়েছে যা যথেষ্ট প্রয়োজনীয় বলে মনে করছে তদন্তকারী সংস্থাটি। ৬৪ লক্ষ আপডেট রয়েছে পুরো তথ্যে সঙ্গে রয়েছে ২৩০টি শহরের বিবরণ। এছাড়াও রয়েছে বিভিন্ন নির্দিষ্ট জায়গার তথ্য। ওখানে কত জন আক্রান্ত হয়েছেন এবং কতজন সুস্থ হয়েছেন তাও বিস্তারিত লেখা রয়েছে এই তথ্যে! যদিও প্রত্যেক মৃত, আক্রান্ত এবং সুস্থ ব্যক্তির নাম এই তথ্য নেই।সেটা অসুবিধা বলে মনে করছে সংস্থাটি ! ফলে এর সত্যতা কতটা সেটা সঠিকভাবে যাচাই করতে পারেনি তারা । তবে নিরাপত্তার স্বার্থে এই তথ্য এখনও জনসাধারণের জন্য প্রকাশ্যে আনা হয়নি! পরে গবেষকদের হাতে এই তথ্য তুলে দেওয়া হবে গবেষণার জন্য! পুরো জিনিসটাই করোনার চরিত্র বুঝতে গবেষকদের সাহায্য করবে বলে মনে করছে সংস্থাগুলি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *