চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
যে সমস্ত মাংস বিক্রেতারা মাংস কাটার পর রাস্তায় তার অবশিষ্টাংশ ফেলেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দিল তেলেঙ্গানা পুরসভা (Telengana Municipality) । বিক্রি করার সময় কাটা মাংসের অবশিষ্টাংশ সঠিকভাবে সঠিক জায়গায় ফেলার নির্দেশ দেওয়া হয়েছে মুরগি, পাঁঠা এবং মাছ বিক্রেতাদের। পুরসভার নির্দেশক এন সত্যনারায়ন সমস্ত মাংস এবং মাছ বিক্রেতাদের সঠিকভাবে বর্জ্য ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাদেরকে বলা হয়েছে বায়ো মিথেনেশন পদ্ধতিতে সমস্ত বর্জ্য ফেলতে। শুধু তাই নয় বর্জ্য ফেলার জন্য মুখ ঢাকা ডাস্টবিন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত পাত্রে মাংস কাটা হবে এগুলোকে নিয়মিত পরিষ্কার করে গরম জলে ধুতে বলা হয়েছে।
এছাড়াও কর্মীদের মাস্ক এবং গ্লাভস পরতে বলা হয়েছে। যাঁদের ত্বকে কোনও সমস্যা রয়েছে তাঁদের বলা হয়েছে তাঁরা এই ধরনের কাজ যেন না করেন। ফিনাইল এবং ব্লিচিং দিয়ে নিয়মিত দোকান এবং আশেপাশের জায়গা পরিষ্কার করতে বলা হয়েছে। মাংসের দোকানে শিশু শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা জারি হয়েছে এছাড়াও প্রত্যেক দোকানের সামনে দোকানদারের নাম এবং তার ফোন নাম্বার দিয়ে বোর্ড দিতে বলা হয়েছে, যাতে প্রয়োজনে ক্রেতা পুরসভার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা দরকারে অভিযোগ দায়ের করতে পারে দোকানদারের বিরুদ্ধে। যদি মাংসের বর্জ্য দিনে ১ টনের বেশি হয় তাহলে বায়ো মেথানাশন পদ্ধতি ব্যবহার করতে হবে। আর তা যদি না হয় তাহলে বর্জ্য পুঁতে ফেলতে হবে মাটিতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news