নিজস্ব সংবাদদাতাঃ
শুক্রবার তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান বলেন, নাওয়াজ শরিফ দেশের অর্থ লুঠ করেছেন। এবার সেই ৩০০ বিলিয়ান ফেরত দিতে হবে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। আগামী নির্বাচনের কথা টেনে তিনি বলেন, দেশে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে ২৫ জুলাইতে। ইমরান বলেন, কথা দিচ্ছি ক্ষমতায় এলে ‘ন্যাব’ (ন্যাশানাল অ্যাকাউন্টিবিলিটি বুউরো) ও ‘ফিয়া’র (ফেডারাল ইনভেস্টিগেশন এজেন্সি) শক্তি বাড়াব। যাঁরা কর ফাঁকি দেবে তাঁদের ‘ন্যাব’ এবং ‘ফিয়া’র হাতে তুলে দেব। এইসঙ্গে ইমরান প্রতিশ্রুতি দেন, দেশের স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামোকে ঢেলে সাজাবেন তিনি।
তাঁর মতে দীর্ঘদিন পাকিস্তান মুসলিম লিগ ও পাকিস্তান পিপলস পার্টি ক্ষমতায় ছিল কিন্তু দেশের সামগ্রিক উন্নতি হয়নি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news