নিজস্ব সংবাদদাতাঃ
যথেষ্ট হয়েছে, এবার পাকিস্তানের একনায়কদের দুর্নীতির কথা প্রকাশ্যে আনার সময়ে হয়েছে। শনিবার এই কথা বলেন আমেরকান সংসদের সদস্য ডেনা রোরাবেকার। এদিন ডানা বলেন, আইএসআই দিনের পর অন্যায় সিদ্ধান্ত নিয়ে চলেছে। পাকিস্তানের একের পর এক অপরাধ ও দুর্নীতির জন্য তারাই দায়ী।
শনিবার ওয়াশিংটনে ‘মুত্তাহিদা কুয়ামি মুভমেন্টে’র জনসভায় যোগ দেন ডেনা রোরাবেকার। যেখানে তিনি মন্তব্য করেন, ইসলামাবাদ এবং আইএসআই উদার দুনিয়া চায় না। ক্যাপিটাল হিলে মুহাজির দিবসে আমেরকান কংগ্রেস সদস্য বলেন, সাড়া পৃথিবীর এখন পাকিস্তানের বিরুদ্ধে একজোট হওয়া উচিত। রোরাবেকার বলেন, প্রথমত আমরা আর পাকিস্তানকে অস্ত্র দেব না, যাতে করে তারা সেই অস্ত্র নিজের দেশের নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news