Breaking News
Home / TRENDING / পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১০৩, জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১০৩, জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।

পশ্চিমবঙ্গের করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা একশো পেরিয়ে গেল। এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৩ জন। বৃহস্পতিবা এমন তথ্যই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই ১০৩ জনের মধ্যে ১৬ জনকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে। মারা গিয়েছেন ৫ জন। কেন্দ্রীয় সরকারের হিসেবে বাংলায় এখনও ৮২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ সক্রিয় রয়েছে।

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭১ জনের শরীরে সংক্রমণ সক্রিয় রয়েছে। তাঁদের মধ্যে ৬১ জন ১১টি পরিবারের সদস্য বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে নস্যাৎ করে সম্পূর্ণ ভিন্ন তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কেন্দ্রীয় তথ্যে অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা ১০৩। কেন্দ্রীয় সরকারের তথ্য প্রকাশের পর অবশ্য রাজ্য সরকার কোনও প্রতিক্রিয়া জানায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *