Breaking News
Home / TRENDING / দুর্ঘটনায় বিধায়ক নওশাদ সিদ্দিকি, অল্পের জন্য জীবন বাঁচল

দুর্ঘটনায় বিধায়ক নওশাদ সিদ্দিকি, অল্পের জন্য জীবন বাঁচল

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

দুর্ঘটনার কবলে আই এসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ি।আজ দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁতরাগাছির কাছেই। বোরো সরো রক্ষা পেয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। কিন্তু এখন তিনি সুস্থই রয়েছেন। এই ঘটনার নেপথ্যে কোনও চক্রান্ত থাকতে পারে বলেই মনে করছেন বিধায়ক।

সোমবার নওশাদ সিদ্দিকি বিধানসভার উদ্দেশে রওনা হন। যাওয়ার পথে সাঁতরাগাছির কাছে পঞ্চবটি এলাকায় ঘটলো বিপত্তি। আইএসএফ বিধায়কের দাবি, একটি খাবার সরবরাহকারী গাড়ি সিগন্যাল ছাড়া আচমকা থেমে যায়।

বিধায়কের গাড়ি পিছন দিক থেকে ওই গাড়িটি ধাক্কা মারে। বিধায়কের গাড়ির বনেটের ব্যাপক ক্ষতি হয়। তবে বিধায়কের চোটাঘাত লাগেনি বলে নিজেই জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত বিধায়ক। তিনি জানান, দুর্ঘটনাস্থলে সিগন্যাল না থাকা সত্ত্বেও কেন গাড়িটি দাঁড়িয়ে পড়ল, তা তিনি কিছুতেই বুঝতে পারছেন না। এই ঘটনার নেপথ্যে কোনও চক্রান্ত থাকতে পারে বলেও আশঙ্কা নওশাদের। এদিকে, এই দুর্ঘটনার জেরে সাঁতরাগাছি সংলগ্ন জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। যত তাড়াতাড়ি সম্ভব যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেই প্রশাসনিক সূত্রে খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *