চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্কঃ ‘কায়রো’ নামের এক কুকুরের সাহায্য নিয়ে লাদেনকে খতম করেছিল আমেরিকার ‘সিল টিম সিক্স’। তার জন্যই আমেরিকার ‘অপারেশন নেপচুন স্পিয়ার’ সফল হয়েছিল । ‘কায়রো’ নামের সেই বিশ্ববিখ্যাত কুকুরটি বেলজিয়ান ম্যালিনস প্রজাতির। এবার ‘কায়রো’রই উত্তরসূরী ‘জুয়েল’ আসছে কলকাতায়। চণ্ডীগড়ের পাঁচকুলার ভানুতে ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশের শিবিরে টানা ৬ মাস সমস্ত রকম প্রশিক্ষণ শেষে সোমবার কলকাতায় ফিরছে ‘জুয়েল’ । তবে শুধু মাত্র জুয়েল নয়, তার সঙ্গে ফিরছে ল্যাবরাডর ‘গিনি’। সুত্রের খবর, তারা দুজনেই বিস্ফোরক বিশেষজ্ঞ।
শনিবার রাতে কলকাতা পুলিশের ডগ স্কোয়্যাডের এই দুই সদস্য নিয়ে কালকা মেলের বিশেষ বাতানুকূল কামরার ক্যুপে করেই ফিরছে এই দুই পোশ্য । এছাড়াও তাদের দেখাশনার জন্য রয়েছে ৫ আধিকারিক বিশিস্থ টিম । প্রায় ১৮০০ কিলোমিটার এই যাত্রাপথে যাতে দু’জনের কোনও কষ্ট না হয়, সেদিকেই বিশেষ নজর রয়েছে এই টিমের।
সোমবারই তাদের নিয়ে হাওড়ায় এসে পৌঁছচ্ছে ডগ স্কোয়্যাডের টিম। এখনও কলকাতা পুলিশের গোল্ডেন রিট্রিভার লাকি, দু’টি ল্যাবরাডর স্মাইল ও ভানু এবং আরও দু’টি জার্মান শেফার্ডের প্রশিক্ষণ চলছে বলেই জানা গেছে।এক কথায় কলকাতা পুলিশের পাশাপাশি কুকুর প্রেমী দের জন্যও এটি খুশির খবর ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news