Breaking News
Home / TRENDING / স্বপ্নের ইনিংসে ভাসেন নাইট বাহিনী

স্বপ্নের ইনিংসে ভাসেন নাইট বাহিনী

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ IPL -এ খেলার মাধমেই কে কে আর দলে প্রথম একাদশে নিজের জায়গা পাকা করেছিলেন রিঙ্কু সিং । উত্তরপ্রদেশের আলিগড়ে জন্ম বাঁ-হাতি ব্যাটার রিঙ্কুর। অফ ব্রেক বলও করতে পারেন। কিন্তু ছোটবেলায় খেলার সরঞ্জাম পাওয়া তো দূর, দু’বেলা ভাতও ঠিকমতো জুটত না রিঙ্কুর। যে পরিবার থেকে তিনি উঠে এসেছেন, সেখানে রীতিমতো যুদ্ধ করে ক্রিকেটটা খেলতে হয়েছে তাঁকে। পরিবারের অভাব দূর করতে একসময় ঝাড়ুদারের কাজও করতে হয়েছিল তাকে । তবে দারিদ্রতা তার স্বপ্ন পুরনে বাঁধা দিতে পারেনি । রবিবার কেক কেটে শ্যাম্পেনের বোতল খুলেই হয়েছে রিঙ্কুর স্বপ্ন পুরনের সেলিব্রেশন। আর আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিনি । কিন্তু রাতারাতি ভাইরাল হওয়ার কারন তো সবাই জানেন ।

রবিবার গুজরাটের নরেন্দ্রমোদী স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিরুদ্ধে নাইট দের ম্যাচে শেষ ওভারের পাঁচটি বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে গুজরাটের হাত থেকে জয় ছিনিয়ে নেয় রিঙ্কু সিং । আর তাতেই মজে ক্রিকেট তারকা সহ নাইট সমর্থকরাও । ‘পাঠান’-এর পোস্টারে রিঙ্কুর ছবি লাগিয়ে পোস্ট করেছেন খোদ শাহরুখ খান। একই ভাবে রিঙ্কুর খেলার ছবি পোস্ট করেছেন শাহারুখ কন্যা সুহানা । রিঙ্কুর খেলা দেখে মুগ্ধ অভিনেত্রী অনন্যা পাণ্ডেও। একই ভাবে রিঙ্কু সিং এর এইরুপ কেরামতি কে কুর্নিশ জানিয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান । এক কথায় রবিবারের ম্যাচের পর অনুগামী দের পাশাপাশি সেলেব দেরও মন জয় করেছেন রিঙ্কু সিং ।

https://www.instagram.com/reel/Cq2DQ4-NNOu/?igshid=YmMyMTA2M2Y=

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *