Breaking News
Home / TRENDING / মহাশুন্যের ওপার হতে, প্রায় এক বছর মহাকাশ বাসের পর আজ ঘরে ফিরছেন ক্রস্টিনা

মহাশুন্যের ওপার হতে, প্রায় এক বছর মহাকাশ বাসের পর আজ ঘরে ফিরছেন ক্রস্টিনা

নিজস্ব প্রতিনিধি :

নাসার মহিলা বিজ্ঞানীদের ফের মহাকাশে জয়জয়কার। মহাকাশে রেকর্ড সংখ্যক দিন কাটানোর পর আমেরিকার মহিলা মহাকাশচারী ক্রস্টিনা কোচ আজ বৃহস্পতিবার পৃথিবীতে ফিরছেন। কোচ মহাকাশের অরবিটিং ল্যাবরেটরিতে ৩২৮ দিন কাটিয়েছেন। তিনি মহাকাশ যাত্রা করেছিলেন রাশিয়ান সয়ুজ ক্যাপসুলে। সবকিছু ঠিকঠাক থাকলে এই ক্যাপসুল থেকেই প্যারাসুটে কাজাকাস্থানের মরুভূমিতে নামবেন তিনি। এর আগে মহাকাশে রেকর্ড সংখ্যক দিন কাটিয়েছিলেন আর এক মহিলা পেগি হুইটসন।২০১৯-এ মহাকাশ চারণে সাড়া ফেলে দেন কোচ। তাঁর সাথে ছিলেন আর এক মহিলা জেসিকা মেয়ার। সেই প্রথম দুই মহিলা স্পেস স্টশনের বাইরে পা রাখলেন।চলতি বছরে প্রায় চব্বিশজন মহিলা স্পেসওয়াক করেন।
নাসা জানিয়েছে, মাধ্যাকর্ষণে ওজনহীনতার ওপর আলোপাত করবে কোচ-এর এই মিশন। কিছু বছরের মধ্যেই চাঁদে স্পেসস্শন তৈরি করার কথা ভাবছে নাসা। কোচ-এর এই অভিযান থেকে যে তথ্য পাওয়া যাবে তা খুবই কার্যকরী হবে বলে অভিমত নাসার বিজ্ঞানীদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *