Breaking News
Home / TRENDING / “কংগ্রেসের পথে থাকলে ৩৭০ ধারা বিলোপ থেকে রামমন্দির, কিছুই হত না।” সংসদে আক্রমণ মোদির

“কংগ্রেসের পথে থাকলে ৩৭০ ধারা বিলোপ থেকে রামমন্দির, কিছুই হত না।” সংসদে আক্রমণ মোদির

নিজস্ব প্রতিনিধি।

“কংগ্রেসের পথে চললে ৩৭০ ধারা বিলোপ থেকে রামমন্দির নির্মাণ। কিছুই করতে পারতাম না।‌” এভাবেই সংসদে দাঁড়িয়ে প্রধান বিরোধী দলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রামমন্দির ট্রাস্ট নির্মাণের ঘোষণার পর এদিন তিনি বলেন, “আমার সরকার যদি কংগ্রেসের ধাঁচে চলত, তাহলে সংবিধানের ৩৭০ ধারা অবলুপ্ত হত না। মুসলিম মহিলারা এখনও তিন তালাকের জন্য বিপদে পড়তেন।”

এমন কথা বলে থেমে থাকেননি মোদি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা আগের মতো কাজ করলে রামজন্মভূমি ইস্যুরও মীমাংসা হত না। কর্তারপুর করিডোর তৈরি হত না। ভারত-বাংলাদেশ জমি চুক্তিও হত না।” পাশাপাশি, দেশের কৃষকদের জন্য ৫৬ হাজার কোটি টাকা তাঁর সরকার দিয়েছে বলে দাবি করেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *