Breaking News
Home / TRENDING / এখনও ভারতের ৭৮ শতাংশ মানুষের পছন্দের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সমীক্ষার রিপোর্টে প্রকাশ

এখনও ভারতের ৭৮ শতাংশ মানুষের পছন্দের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সমীক্ষার রিপোর্টে প্রকাশ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

ভারতের ৭৮ শতাংশ মানুষের পছন্দের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার জাতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের (India Today) সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। এক বছর আগেই বিপুল জনাদেশ নিয়ে দ্বিতীয়বার সরকার গড়েছেন তিনি। তারপরে জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) থেকে অনুচ্ছেদ ৩৭০ ও ৩৫ এ ধারা বিলোপ করেছে তাঁর সরকার। পাশাপাশি সাড়ে ৫০০ বছর ধরে চলতে থাকা রাম মন্দির, বাবরি মসজিদ বিবাদের সমাপ্তি ঘটেছে সম্প্রতি। সমীক্ষার ফলাফলে সেই সমস্ত দৃপ্ত সিদ্ধান্তের প্রভাব পড়েছে বলে দাবি করেছে জাতীয় সংবাদ মাধ্যমটি। সমীক্ষায় তারা জেনেছে, এখনও দেশের ৭৮ শতাংশ মানুষ মনে করেন দেশের জন্য সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। তাঁর কাজের প্রতি আস্থা রয়েছে তাদের। ১৭ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজকে মোটামুটি বলেছেন। আর ৫ শতাংশ মানুষ আর কাজে একেবারেই খুশি নন।

এই সমীক্ষক দলটি জেনেছে, তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী রাহুল গাঁধীর জনপ্রিয়তা একেবারে তলানিতে ঠেকেছে। দেশের মাত্র ৮ শতাংশ জনতা তাঁর পক্ষে রায় দিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে প্রতিদিন একটি করে ভিডিও প্রকাশ করছেন রাহুল গাঁধী। কিন্তু, তাসত্ত্বেও ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষায় নিজের প্রতিদ্বন্দ্বী ধারে কাছে পৌঁছতে পারেননি প্রাক্তন কংগ্রেস সভাপতি। ইন্ডিয়া টুডের সমীক্ষায়ের আগেও দেশের সেরা রাজনীতিকের শিরোপা পেয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বাধীন প্রথম এনডিএ সরকারের আমলেও দেশের মানুষের প্রথম পছন্দ ছিলেন তিনি। ২০১৭ সালের জানুয়ারি মাসে এই সমীক্ষায় ৬৯ শতাংশ মানুষে পছন্দের প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি।

দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর যে তিনটি বড় সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার, সেগুলোর ওপর ভিত্তি করেই জনপ্রিয়তার নিরিখে শীর্ষস্থান পেয়েছেন এই গুজরাতি রাজনীতিক। সঙ্গে দুর্নীতিমুক্ত প্রশাসন দিতে পারাও মোদির পক্ষে গিয়েছে। তবে তাঁর আমলে ঘটে যাওয়া বেশ কিছু নেতিবাচক ঘটনা দেশের মানুষের মনে আলোকপাত করেছে বলে সমীক্ষায় ধরা পড়েছে। যে ২২ শতাংশ মানুষের ভোট প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গিয়েছে সেগুলির ক্ষেত্রে কাজ করেছে, কোভিড-১৯ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির মতো বিষয়গুলি। তবে নাগরিক সংশোধনী আইন (CAA) নরেন্দ্র মোদির ভাবমূর্তিতে খুব একটা বেশি নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি।

ছবি সৌজন্য : এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *