Breaking News
Home / TRENDING / ধর্ষণের মামলায় বিজেপি নেতা শিবপ্রকাশকে হাজিরার নোটিস পাঠালো বেহালা থানা

ধর্ষণের মামলায় বিজেপি নেতা শিবপ্রকাশকে হাজিরার নোটিস পাঠালো বেহালা থানা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

ধর্ষণের মামলায় বিজেপির শীর্ষ নেতা শিবপ্রকাশকে কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে নোটিস ধরানো হয়েছে। বেহালা থানার নোটিস ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। ২০১৮ সালের মামলাটিতে প্রথম চার্জশিটে প্রাক্তন বিজেপি (BJP) নেতা অমলেন্দু চট্টোপাধ্যায়ের নাম থাকার পর তদন্ত এখনও চলছে বলে জানা গিয়েছে। পরে অবশ্য এই মামলায় নাম জড়িয়েছে দলের পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা শিবপ্রকাশের (Shivprakash)। রাজ্য রাজনীতিতে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত এই কেন্দ্রীয় নেতা। বেহালা মহিলা থানায় প্রথম অভিযোগটি দায়ের হয়েছিল। নোটিসে শিবপ্রকাশকে বেহালা থানায় তদন্তকারী অফিসার প্রসেনজিৎ পোদ্দারের সঙ্গে সাতদিনের মধ্যে দেখা করতে বলা হয়েছে।

অভিযোগকারিণীর বয়ানেই শিবপ্রকাশের নাম রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েও সুরাহা মেলেনি বিজেপি নেতার, বরং তদন্ত চালিয়ে যাওয়ার পক্ষেই রায় দেওয়া হয়েছে। এখন ৭ আগস্ট তারিখে বেহালা থানা নোটিস জারি করে সাত দিনের মধ্যে শিবপ্রকাশকে হাজির হতে বলেছে। আইপিসির ৩৭৬, ৪১৭, ৪০৬, ৩১৩ ধারায় মামলা চলছে। ২০১৮ সালের আগস্ট মাসে অভিযোগটি প্রথম দায়ের হয়েছিল। তদন্তের পর প্রথম চার্জশিট পেশও হয়। বিজেপি সূত্রের খবর, বেহালা থানার নোটিস জারি করার পর শিবপ্রকাশ আইনি পরামর্শ নিতে শুরু করেছেন। তিনি সশরীরে যাবেন নাকি আপাতত বিকল্প কোনও কৌশল নেবেন, সে বিষয়ে আইনজীবীদের সঙ্গে শলা-পরামর্শ চলছে। এই মামলা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা তদন্ত চলছে। হাইকোর্ট সব খতিয়ে দেখেও তদন্ত অব্যাহত রাখার কথা বলেছেন। অভিযোগকারিণীর বয়ানে বারবার ঘুরে ফিরে এসেছে শিবপ্রকাশের নাম এসেছে। সেই কারণেই তাঁকে নোটিস পাঠানো হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *