Breaking News
Home / TRENDING / কেরলে বিমান দুর্ঘটনায় কয়েকজনকে বাঁচিয়ে নিজেই আহত কোন্নগরের অভীক

কেরলে বিমান দুর্ঘটনায় কয়েকজনকে বাঁচিয়ে নিজেই আহত কোন্নগরের অভীক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

কেরলে বিমান দুর্ঘটনায় (Kerala Aeroplane Accident) আহত হয়েছেন কোন্নগরের যুবক অভীক বিশ্বাস। ৩ বছর আগে এক বেসরকারি বিমান সংস্থায় কেবিন ত্রু হিসেবে কাজে যোগ দেয় অভীক। শুক্রবার বিকেলে দুবাই থেকে কেরলের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। সন্ধ্যায় যখন কোজিকোড় বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত হয় তখন বাড়িতে ফোন করে বাবা ও মায়ের সঙ্গে কথা বলে সে। গিয়েছে বেশ কিছু মানুষকে উদ্ধার করে নিজে অসুস্থ হয়ে পড়েছেন কোন্নগরের যুবক অভীক বিশ্বাস। তবে, শারীরিকভাবে অক্ষত রয়েছে সে। কেরল থেকে ফোনে মা-বাবাকে অভীক জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে সাময়িক অসুস্থ হয়ে পড়লেও এখন ভালো আছে সে। পরিস্থিতি স্বাভাবিক হলেই দ্রুত সে বাড়ি ফিরবে।

অভীকের বাবা অজয় বিশ্বাসের দাবি, আমাকে ছেলে ফোন করে বলে বাবা আমাদের বিমান দুর্ঘটনায় পড়েছে। আমি ঠিক আছি। আমি বেশ কয়েকজনকে উদ্ধার করতে পেরেছি । মা ভারতী বিশ্বাস বলেন, “আমার সঙ্গে অভীকের কথা হয়েছিল। দুর্ঘটনার কথা শুনে আমি খুব আতঙ্কিত হয়ে পড়ি । শুধু ভগবানের কাছে প্রার্থনা করেছি আমার ছেলে ও সবাই যেনো ভালো থাকে।” অভীক বিশ্বাসের বাবা পেশায় ব্যবসায়ী, মা গৃহবধু একমাত্র বোনের বিয়ে হয়ে গেছে। ছেলে দুর্গত মানুষদের প্রাণ বাঁচিয়েছে, কোনটা জানতে পেরে গর্বিত মা-বাবা কোন্নগরে ছেলের ফেরার অপেক্ষা করছেন। ঘটনায় ছেলের কোনও ক্ষতি না হয় ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন বিশ্বাস দম্পতি। ‌ অভীক যত দ্রুত বাড়ি ফেরে সেই বিষয়টি নিশ্চিত করতে চান তারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *