চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।
পশ্চিমবঙ্গের বিশ্ব বাণিজ্য সম্মেলন বিজিবিএসের মঞ্চে কী একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে হাজির হবেন মোদী-আদানি। বৃহস্পতিবার নবান্নে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর এমন আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এপ্রিলে কলকাতায় হতে চলা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী।” তাঁকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণ নাকি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বৃহস্পতিবার মুম্বই সফর সেরে ফিরেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন দেশের অন্যতম শিল্পপতি গৌতম আদানি। সেই বৈঠকের পর আদানি নিজেই টুইট করে জানিয়েছেন, বাংলায় বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বিস্তারিত কথা হয়েছে।বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে তিনি উপস্থিত থাকবেন।
এই দুই ঘটনাক্রমকে মেলালে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এ বার চাঁদের হাট বসতে চলেছে পশ্চিমবঙ্গে। মোদী-আদানি তাঁদের মধ্যে অন্যতম। এরই সঙ্গে মুকেশ আম্বানিও এই সম্মেলনের হাজির করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। বাড়বে বিনিয়োগের সম্ভাবনাও। আশা রয়েছে কর্মসংস্থানের সুযোগ তৈরির। তবে বিরোধী দল একযোগে কাঠগড়ায় তুলছে বিগত বিজিবিএস-গুলিকে। কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী আবার এই শিল্প সম্মেলনে রাজ্যে কথা বিনিয়োগ এসেছে, সে বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবি তুলেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news