চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার আহত হলেন। জানা গিয়েছে একটি ওয়েব সিরিজের অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন আহত হন প্রিয়াঙ্কা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে রাজারহাটে। একই শুটিংয়ে প্রিয়াঙ্কার সাথে ছিলেন সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তী। একটি ওয়েব সিরিজের অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছিল শুক্রবার রাতে রাজারহাট নিউটাউনে সেই সময়ে এই দুর্ঘটনাটি ঘটে। প্রিয়াঙ্কা পায়ে চোট পেয়েছেন শুক্রবার রাতেই তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। পরিস্থিতি বুঝেই চিকিৎসকরা অভিনেত্রীকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news