Breaking News
Home / TRENDING / মমতাকে এড়াতেই কি রাজভবন ছেড়ে সন্যাসী ভবনে রাত্রিবাস মোদির, উঠছে প্রশ্ন

মমতাকে এড়াতেই কি রাজভবন ছেড়ে সন্যাসী ভবনে রাত্রিবাস মোদির, উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি :

রাজভবন নয়, সন্যাসীদের ভবনেই আজ রাত্রি যাপন করবেন ‘রাজফকির’ মোদি।
বেলুড় মঠ সূত্রের খবর মঠের ফরেনার্স গেস্ট হাউসে আজ, শনিবার, রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাজভবন ছেড়ে কেন বেলুড় মঠ?

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছাই এর মূল কারন। একসময় যেখানে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে সন্যাসী হতে এসেছিলেন, বিবেকানন্দের জন্মদিনের প্রাক্কালে সেখানেই রাত্রিবাস করতে চান প্রধানমন্ত্রী। তবে তাঁর এই সিদ্ধান্তের পিছনে রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে যাবার সযত্ন প্রয়াস থাকতে পারে বলেও অনেকে মনে করছেন। বিজেপি সূত্রের খবর, রাজভবনে মোদি-মমতার বৈঠক হলে সামনে পুরসভা ও পরে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক ভাবে অস্বস্তিকর পরিস্থিতি হতে পারে দলের জন্য। সরকারি স্তরে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাক্ষাতের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। তবে রাজনীতিতে ‘পারসেপসন’ বা ‘ধারণা’ বড় ভূমিকা পালন করে। এই কথা মাথায় রেখেও মোদি রাত্রিবাসের ঠিকানা বদল হল বলেও অনেকে মনে করছেন।
মমতা যদি বেলুড়মঠেই দেখা করতে আসেন?

সেক্ষেত্রে আর যাই হোক রাজভবনে সাক্ষাতের ‘অফিসিয়াল’ ছাপটি অন্তত থাকবে না। এমনটাই যুক্তি রাজ্য বিজেপি সূত্রের।
অন্যদিকে, বেলুড় মঠ কর্তৃপক্ষ চাইছে, কাল, রবিবার, যুবদিবসে অন্তত পাঁচ মিনিটের জন্য মঠের অঙ্গন থেকে ভাষণ দিন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে আগামী কাল প্রধানমন্ত্রীর সফরসূচির কিঞ্চিৎ রদবদল ঘটিয়ে যুবদিবসের ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *