Breaking News
Home / TRENDING / মোদি-মমতা বৈঠকের সঙ্গে মোদি-মুকুল বৈঠকেরও সম্ভাবনা

মোদি-মমতা বৈঠকের সঙ্গে মোদি-মুকুল বৈঠকেরও সম্ভাবনা

সূর্য সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় পা রাখার সঙ্গে সঙ্গেই তৎপর হয়েছে রাজ্য বিজেপি। শনিবার বিকেলে রাজভবনে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক। সেই বৈঠকের পরেই রাজ্য বিজেপির নির্দিষ্ট কয়েকজন নেতাদের সঙ্গে বৈঠক করবেন মোদী। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর প্রশাসনিক বৈঠক, যা নিয়ে যথেষ্ট চর্চা রয়েছে রাজনৈতিক মহলে। তাই পাল্টা দিলীপ ঘোষ – মুকুল রায়রা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী।

রাজ্য বিজেপি সূত্রে খবর, পশ্চিমবঙ্গের রাজনীতি করতে বিজেপির নেতা কর্মীদের কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তা তুলে ধরা হতে পারে প্রধানমন্ত্রীর সামনে। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কিভাবে রাজ্যে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে তাও জানানো হতে পারে মোদীকে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে আগাম কোনো মন্তব্য করতে নারাজ রাজ্য বিজেপি নেতৃত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *