Breaking News
Home / TRENDING / রাজ্যে গণতন্ত্র বিপন্ন: মোদীর অভিযোগকে পাত্তা দিতে নারাজ তৃণমূল

রাজ্যে গণতন্ত্র বিপন্ন: মোদীর অভিযোগকে পাত্তা দিতে নারাজ তৃণমূল

নিজস্ব সংবাদদাতা:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে নাম না করে আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গ সরকারকে। অভিযোগ করে বলেছেন বাংলায় যা হচ্ছে তা গণতন্ত্রে শোভা পায় না। এমন আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। এদিন অভিযোগের সুরে প্রধানমন্ত্রী বলেন “গণতন্ত্রে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা হলে প্রধানমন্ত্রী হিসেবে, বিজেপির একজন কর্মকর্তা হিসেবে নিন্দা তো করবই। বাংলায় দেখুন বিজেপি কর্মীদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া হচ্ছে। ফলে কোর্টে যেতে হচ্ছে। ভোটের সময় আমাদের লোকেদের যেভাবে মারা হচ্ছে তা গণতন্ত্রে শোভা পায় না।”

প্রধানমন্ত্রী একজন বিজেপি নেতা হিসেবে অভিযোগ করলেও, বাংলার শাসকদল তাতে বিন্দুমাত্র বিচলিত হচ্ছে না। কারণ বাংলার শাসকদল যখন কৌশলে বিজেপির রথযাত্রা প্রায় বানচাল করে দিয়েছে, সেখানে নরেন্দ্র মোদী যতই অভিযোগ করে বিজেপির রথযাত্রাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করুন না কেন? তৃণমূল আগ বাড়িয়ে মন্তব্য করে বিজেপিকে রাজনৈতিক ফায়দা দিতে চায় না। এদিন প্রধানমন্ত্রীর অভিযোগের জবাব জানতে হোয়াটস আপ-এ যোগাযোগ করা হলে প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের অন্যতম সদস্য তীব্র অনীহা প্রকাশ করেন। ঘটনাচক্রে এদিনই ছিল তৃণমূল কংগ্রেসের ২১তম প্রতিষ্ঠা দিবস। এদিনও তৃণমূলের নেতা কর্মীরা বিজেপিকে সেভাবে আক্রমণে না গিয়ে বরং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার পক্ষেই জোরাল সওয়াল করেন। এর থেকেই স্পষ্ট যে তৃণমূল নেতৃত্ব তাঁদের লক্ষ্যে অবিচল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *